কি লিখবো? এই কথাটিই প্রচুর লিখেছি, একবার বা দুইবার নয়, অনেকবার। শুধু “কি লিখব” এ বিষয়টিই খুঁজে না পাওয়ার কারণে। ডায়রীর পাতা খুঁজলে এখনো অনেক পাতায় এই শব্দটি পাওয়া যাবে। অনেকেই লেখেন, লিখতেই থাকেন সুন্দর বর্ণণাভঙ্গি সহকারে। আমি কেন পারিনা? জানিনা কবে পারবো। তবে পারতে আমাকে হবেই। আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে। এত হতাশ হচ্ছি কেন? সবাই কি আমার মত এমনভাবে হতাশ হয়। এই হতাশাগ্রস্থতা দূর করার জন্যই কত লেখক, কত কবি যুগে যুগে লেখে গেছেন কত কবিতা। তারই একটি অংশ হিসাবে এখনও আছে কালীপ্রসন্ন ঘোষের “পারিব না” কবিতাটি।
এখনো মনে পড়ে সেই কবিতাটি, প্রেরণা যোগায়, উজ্জীবিত করে।
পারিব না এ কথাটি বলিও না আর
কেন পারিবে না তাহা ভাব একবার,
পাঁচজনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা,
পার কি না পার কর যতন আবার।
আরো না জানা উজ্জীবিতমূলক কত কিছুই না আছে। যা আমার সামান্য জ্ঞানের সীমানায় এখনো ধরা দেয়নি। আমি যে লিখতে পারিনা। এ কথাটি লিখতে গিয়েই অবশেষে একটি লেখা হয়ে গেল। এই সাইটটি আমার নিজের জন্য। অন্য কারো জন্য আমি এই সাইটে লিখিনা। তারপরও কেউ যদি এসে সামান্য কিছু পড়ে তাহলে সমস্যা কি। তাই সাইটটি উন্মুক্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন