সফল ব্লগার হতে হলে আমাকে সর্বপ্রথম লেখার হাত মজবুত করতে হবে। আর এর জন্য প্রয়োজন নিয়মিত কিছু লেখা। ভাল হোক বা মন্দ হোক লিখতে হবে। কেউ সে লেখা পাঠ করুক বা না করুক। লিখতে লিখতে যখন লেখার হাত মজবুত হবে। তখন কিছুটা পরিশ্রম করলে লেখার মান আরো সুন্দর হবে। একবারেই তো আর সবকিছু হয়না। ধীরে ধীরে হয়। আমি তো প্রথমে কিছুই লিখতে পারতাম না। কোথা থেকে লেখা শুরু করবো আর কোথায় শেষ করবো কিছুই বুঝে উঠতে পারতাম না।
কিন্তু একজন সুসাহিত্যিক বলেছেন: প্রথমত তোমার মনে যা আসে তাই লেখ। আর কোন কিছুই যদি মনে না আসে তাহলে তুমি যে লেখার জন্য বসেছ কিন্তু কিছুই লিখতে পারছো না। এ কথাটিই লেখো, দেখবে ধীরে ধীরে তোমার মধ্যে লেখার ভাব সৃষ্টি হচ্ছে। তবে তোমাকে নিয়মিত লিখতে হবে এবং তোমার লেখার পরিচর্যা করতে হবে। তাহলেই তুমি সফল লেখকরুপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
তারপর থেকে আমি লিখতে শুরু করলাম। এখন আল্পকিছু হলেও তো লিখতে পারি। তাই যারা আমার মতো কিছুই লিখতে পারেন না। কিন্তু লিখতে চান, তারা দেরী না করে এখনই লিখতে শুরু করুন। আমার মতো করেই শুরু করুন, দেখবেন কিছুক্ষনের মধ্যেই অনেক লিখে ফেলেছেন। এরপর আপনার ব্লগে লেখাটি পোষ্ট করুন।
আর সফল ব্লগার হতে হলে তো অনেক কিছুর প্রতি খেয়াল রাখতে হয়, এবং নির্দিষ্ট বিষয়বস্তুর উপর লিখতে হয়। এবং সেই বিষয়ে প্রচুর জ্ঞান থাকতে হয়। আগে এলোমেলো বিষয়বস্তুর উপর লেখালেখি করে লেখার হাতটা মজবুত করে নিই। আর সাথে সাথে সফল ব্লগার হতে হলে আরো যেসব বিষয় সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় সেগুলো আয়ত্ত করতে থাকি। ইনশাআল্লাহ সফলতা একদিন পদচুম্বন করবেই।
২টি মন্তব্য:
চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ আয়ত্ত্বে এসে যাবে। শুভ কামনা রইল।
আপনি আমার ব্লগে আসবেন কখনো ধারনাও করিনি। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষাটাও খুজে পাচ্ছিনা। উৎসাহিত করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন