সেদিন আওয়াজ শুনে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি একটি রাজনৈতিক দলের মিছিল হচ্ছে। তাদের শ্লোগান ছিল, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। শ্লোগানের লড়াইয়ের উদ্দেশ্য ছিল অপর একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে। শ্লোগানটি শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। একাত্তরে আমরা (বাংলাদেশীরা) অনের রক্ত ও জীবনের বিনিময়ে স্বাধীন করেছিলাম এ দেশকে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ দেশ হিসাবে দেখবো বলে। যেখানে থাকবেনা মারামারি, কাটাকাটি, হানাহানি। যেখনে রক্ষা করা হবে জনগণের পূর্ণ অধিকার। আমরা ভায়ে ভায়ে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলবো সোনার বাংলাদেশ। এজন্য তো স্বাধীন করা হয়নি যে, একজন আরেকজনকে তুচ্ছ ভেবে তার রক্ত নিয়ে হোলি খেলবে। জনগনের আগে ক্ষমতাসীনদের অধিকারকে বড় করে দেখা হবে। জনগনের অধিকার হবে গৌন বিষয়। এ লড়াইয়ে যারা আহত হয় বা হয় নিহত তাদের স্বজনদের চোখের পানি ঝরে। যারা লড়াই করে এ লড়াইয়ে না হয় তাদের কোন লাভ বা জনগনের লাভ। কিন্তু যারা পর্দার অন্তরালে বসে তাদেরকে পরিচালনা করে তাদের অনেক লাভ হয়। আমি কোন রাজনৈতিক দল করিনা। কোন রাজনৈতিক দলের সমর্থনও করিনা কারণ, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে যেসব গুণাবলী থাকা দরকার সেসব গুণাবলী বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মাঝে খুঁজে পাইনা। তবে রাজনীতির জন্য এমন একটি রাজনৈতেক দলের আশায় আছি যারা তাদের প্রতিটি কদম রাখার পূর্বে কদম রাখাটা ন্যায়সঙ্গত হচ্ছে কি-না তা ভেবে দেখবে। পাবো কি দেখা কখনো সেই রাজনৈতিক দলের দেখা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন